EDITOR
- ১৮ ডিসেম্বর, ২০২১ /

লোকমান হাকিম :
কক্সবাজারে বেড়াতে এসে এসএম মাহাবুবুজ্জামান (৪১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকার উত্তরা ৭নং সেক্টরের মোঃ বদিউজ্জামানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।
মো. মহিউদ্দিন আহমেদ জানান, সাগরে গোসলের পর হোটেলে ফিরলে অসুস্থবোধ করেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু ঘটে। ধারনা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন।
সঙ্গে থাকা বন্ধু মো. হাসানুল বারি জানান, ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কলাতলীর সৈকত সংলগ্ন হোটেল সি ক্রাউনে উঠেন। ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে সমুদ্র থেকে গোসল করে এসে রুমে গরম পানি দিয়ে আবার গোসল করেন। এরপর থেকে শরীর খারাপ লাগছে মর্মে তাকে জানান। পরে তিনি শহরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদের বর্তমানে সদর হাসপাতাল মর্গে রয়েছে।
মৃত্যুবরণকারীর ছোট ভাই মো. মার্শাল জানান, তার ভাইয়ের মৃতদেহ বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করেছেন।
ভয়েস/আআ