মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালী হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেল চালু হচ্ছে

আবুল বশর পারভেজ, মহেশখালী:
মহেশখালী হাসপাতালে বেসরকারী এনজিও এ্যাকশান এইড এর সহায়তায় নির্যাতিত নারীদের স্বাস্থ্য সেবা,মনোসামাজিক সেবা, কেইস ম্যানেজমেন্ট,চিকিৎসা ও আইনগত সহায়তা নিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেল সেবা চালু করন বিষয়ক অবহিত করন সভা অনুষ্টিত হয়।
দ্বীপ উপজেলার নির্যাতিত নারী যাদের চিকিৎসা ও রিপোর্টের জন্য কক্সবাজার সদর হাসপাতালে যাওয়া আসা করতে নানান কষ্ট ও ভোগান্তির শিকার হতে হয়।  সেবার মান সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দিতে গ্রামের হাসপাতালে এ ও.সি.সি সেবা চালু করেছে।
এ্যাকশান এইড মহেশখালীতে নারী নির্যাতন প্রতিরোধে ও.সি.সি. চালু করার কারনে আইনগত সহায়তা প্রাপ্তির দ্বার উন্মুচিত হল।
এ্যাকশান এইড,কেয়ার বাংলাদেশ-এর
জি বি ভি প্রকল্প, হোপ ফাউন্ডেশন এ সেবা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
১৯ডিসেম্বর রবিবার সকাল ১১টায় মহেশখালী হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক এর সভাপতিত্বে এ্যাকশান এইড এর প্রজেক্ট অফিসার তানজিনা সাইফুল-এর পরিচালনায় অবহিত করণ সভায় বক্তব্য রাখেন
হাসপাতালের আর.এম.ও-ডাঃ শিব শেখর ভট্টাচার্য, উপজেলা শিক্ষা অফিসার-ভবরঞ্জন দাস, মহেশখালী থানার এস আই-সেলিম উদ্দিন, মহেশখালী প্রেসক্লাব এর সভাপতি- আবুল বশর পারভেজ, কেয়ার বাংলাদেশ জি বি ভি প্রকল্পের মহেশখালী প্রতিনিধি রেজুয়ান আহাম্মদ,হোপ ফাউন্ডেশনের মেডিকেল এসিস্ট্যান্ট আমেনা খাতুন প্রমুখ। আগামী দিন থেকে যে কোন নারী নির্যাতন সংক্রান্ত ঘটনা হাসপাতালে চিকিৎসার পাশাপাশি দ্রুত আইনগত সহায়তা পাবে বলে জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION