EDITOR
- ১৯ ডিসেম্বর, ২০২১ /

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় খোকন উদ্দিন খোকা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৯ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউপির ঘোষাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত খোকা একই এলাকার জহির আলমের ছেলে ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্র খোকা জানান, রবিবার (আজ) সকালে একটি টমটম গাড়ি নিয়ে উজানটিয়ার নিজ বাড়ি থেকে পেকুয়া দিকে যাচ্ছিলেন। উজানটিয়ার ঘোষাল পাড়ার রাস্তায় এসে দেখতে পান রাস্তার পাশে রাখা লবণ ট্রলিতে ভর্তি করছিল। ট্রলিটি এমনভাবে রাখা ছিল কিছুতেই অন্য গাড়ি চলাচল করতে পারছিলনা। দুই পাশেই গাড়ি যানজট সৃষ্টি হয়ে পড়েছিল। ওই সময় তিনি ট্রলি গাড়ির পাশে এসে তাদেরকে অনুরোধ করের গাড়িটি একটু সরিয়ে নেয়ার জন্য। যাতে অন্য গাড়ি চলতে পারে। তার এমন অনুরোধে ট্রলি গাড়ির মালিক ওয়াজেদ উদ্দিনের ছেলে মিজান ও তার সহকারি শাফায়েত ক্ষিপ্ত হয়ে মারধর করে আহত করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোস্তাক নামে একজন বলেন, রাস্তায় গাড়ি চলাচলে সুবিধার্তে ট্রলি গাড়িটি একটু সরানোর জন্য বলেন খোকা। ওই সময় ট্রলি চালক ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র খোকাকে মারধর করে আহত করে। এমন ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে মিজান ও শাফায়েত পালিয়ে যায়। পরে আমরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ভয়েস/আআ