মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের উপকুলীয় এলাকায় অবস্থিত বিদ্যালয় সমুহে ঘূর্ণিঝড় বা সুনামির উপর প্রস্তুতি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কক্সবাজার শহরের কলাতলীতে একটি তারকামানের হোটেলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক ডিজি মোহাম্মদ আবদুল ওয়াজেদ ছাড়াও ‘ইউএনডিপি’র কর্মসূচীর বিশেষজ্ঞ আরিফ আব্দুল্লাহ খান, প্রকল্প পরিচালক শাহ জাহিদুর রহমান ও কামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও জাপান সরকারের সহযোগিতায় ‘ইউএনডিপি’ উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। এতে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩৯জন প্রশিক্ষাণার্থী অংশ নেয়।
প্রশিক্ষণ কর্মশালায় সুনামির সময় উপকুলীয় অঞ্চলে অবস্থিত বিদ্যালয় সমুহে পরিচালনা কমিটি ও স্কুল শিক্ষকদের নানা করণীয় বিষয়ের গুরুত্বারোপ করা হয়। এতে বিদ্যালয় গুলোতে উন্নয়ন কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ের বরাদ্দ, কক্সবাজার জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলায় বহু-বিপদ/দুর্যোগ প্রস্তুতির জন্য একটি পাইলট পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, জরুরী অপারেশন পরিকল্পনা, দুর্যোগ এলাকার জন্য কেন্দ্র তৈরিসহ নানা পদক্ষেপ উঠে আসে।
ভয়েস/আআ