সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সঠিক সময়ে এ বিষয়ে কথা বলব।’-কাজল

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত বছরের শেষের দিকে দীর্ঘ দিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, মা হতে যাচ্ছেন তিনি। যদিও বিষয়টি স্বীকার করেননি কাজল কিংবা গৌতম। এবার মা হতে যাওয়ার গুঞ্জন উসকে দিলেন কাজল নিজেই।

মূল ঘটনা হলো—কাজল তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কয়েকজন বন্ধু ও শিশুদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন কাজল। তাতে তার বেবি বাম্প উঁকি দিচ্ছে। এরপরই জোরালো হয়েছে কাজলের মা হওয়ার গুঞ্জন।

এর আগে মা হওয়ার গুঞ্জন চাউর হলে কাজল বলেছিলেন—‘সঠিক সময়ে এ বিষয়ে কথা বলব।’ তবে কাজলের ‘বেবি বাম্পের’ এ দুটি ছবি অন্তর্জালে এখন ভাইরাল। তার ভক্তরা আশা করছেন, খুব শিগগির এ বিষয়ে বক্তব্য দেবেন কাজল।

গত বছরের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে উপস্থিত ছিলেন। বিয়ের পর মালদ্বীপে মধুন্দ্রিমায় যান কাজল। মধুচন্দ্রিমা শেষে ‘আচার্য’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী।

কাজল তামিল ও হিন্দি ভাষার মোট ৪টি সিনেমার শুটিং শেষ করেছেন। সব কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তেলেগু ভাষার ‘আচার্য’ ও ‘ইন্ডিয়ানা টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও তামিল ভাষার ‘হাই সিনামিকা’, ‘দ্য গোস্ট’ সহ বেশ কটি সিনেমায় দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION