বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

দেশে করোনায় আরও ২৯১ জন শনাক্ত

করোনা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় নতুন শনাক্ত বেড়েছে, তবে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় (২০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনায় শনাক্ত হয়েছেন ২৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হন ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, গতকাল দুই জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ২৯১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হলেন ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন এবং মারা যাওয়া একজনকে নিয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৪ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৬১টি, আর পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯০৯টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৩ লাখ ছয় হাজার ৯৩৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৪৯ হাজার ৭৪১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ লাখ ৫৭ হাজার ১৯৭টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৩৯ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

মারা যাওয়া সেই একজন পুরুষ জানিয়ে অধিদফতর জানাচ্ছে, তাকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৪৬ জন এবং নারী ১০ হাজার ১০৫ জন। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং তিনি সিলেট বিভাগের বাসিন্দা। তিনি সরকারি হাসপাতালে মারা যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION