মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় মাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিলেন সন্তান!

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় সেতেরা বেগম (৩৬) নামে এক জননীকে পিটিয়ে ঘর থেকে বের করে দিলেন আরফাত হোছাইন নামে তারই গর্ভজাত সন্তান। এ সময় তার স্বামী নুর মুহাম্মদও ছেলের সাথে যোগ দিয়ে স্ত্রীকে মারধর করে আহত করেন।
সোমবার (২০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচার ঢালার মুখ এলাকায় অমানবিক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ৯ টার দিকে আরফাত বাড়িতে আসে পরে তার মাকে মারধর করে বাড়ি থেকে বাহির করে দেন। এসময় তার মা তাকে অনেক মিনতি করে বলেন আমাকে এই শীতের মধ্যে বাহির করে দিয়োনা। একথা শুনে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের সামনে। কিছু সময় পরে তার বাবা বাড়িতে ফেরে তিনিও কথা গুলো শুনে ক্ষিপ্ত হয়ে ছেলে ও বাবা মিলে স্ত্রী ও অপর ছেলেদের মারধর করেন বাড়ি থেকে করে দেন।
আহত মা বলেন, বিকেলে পাশের বাড়ির এক নারী আমার কাছ থেকে একটা নারকেল ধার নেয়। পরে আমার মেজ ছেলে বাড়িতে আসে। আমার কাছে জিজ্ঞেস করেন নারকেল একটা কোথায় তখন আমি বলেছি পাশের বাড়িতে ধার দিয়েছি। এ কথা শুনে আমার ছেলে আরফাত ক্ষিপ্ত হয়ে আমাকে মন্দ ভাষায় কথা করে এক পযার্য়ের আমার গায়ে হাত তোলে। পরে আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। কিছু সময় পরে আমার স্বামী বাড়িতে আসে আমাকে বাহিরে দেখে জিজ্ঞেস করে বাহিরে কেন, আমি সব ঘটনা আমার স্বামীকে বলি। আমার স্বামী কথা গুলো শুনে ক্ষিপ্ত হয়ে আবারো এলোপাতাড়ি মারধর করে আমাকে। বাবা ছেলে মিলি আমাকে সহ দুই ছেলেকে পিটিয়ে বাড়ির বাহির করে দেন। আমি পিতার বাড়িতে চলে আসি। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION