সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

‘ফিফটি লাখ’ ফারিয়া

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা নাটক’ নতুন বছরের শুরুতে দর্শকদের উপহার দেবে ‘ফিফটি লাখ’ নামের একটি নতুন নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন তিনি নিজেই।

নাটকটিতে রবিন চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর. ফারহান। ছেলেটা পেশায় আইনজীবী। সুমাইয়া নামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুমাইয়ার ভূমিকায় আছেন এ প্রজন্মের অভিনেত্রী সামিরা খান মাহি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘৫০ লাখ টাকা নিয়ে গল্পটি। একটি ডিভোর্সকে কেন্দ্র করে কাহিনি এগোয়। এর চেয়ে বেশি বলতে চাই না। ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষে জানুয়ারির প্রথম সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা নাটক চ্যানেলে দর্শকদের এটি উপহার দিতে চাই।’

মুশফিক আর. ফারহান এবং সামিরা খান মাহি বলেন, “রাজ ভাইয়ের পরিচালনায় আমরা একসঙ্গে ‘হি শি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। একইভাবে ‘ফিফটি লাখ’ নাটকটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে আশা করি।”

ঢাকার উত্তরায় গত ২০ ও ২১ ডিসেম্বর এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। সম্পাদনা করছেন রাশেদ রাব্বি। নাটকটির আবহসংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ। সিনেমাওয়ালা প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, ডিকন নূর ও নঈম ইমতিয়াজ নেয়ামূল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION