শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

মিয়ানমারে পাথর খনিতে ভূমিধসে নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে অন্তত একজন নিহত ও আরও শতাধিক নিখোঁজ রয়েছেন। বুধবার দেশটির কাচিন রাজ্যের জেড পাথর সমৃদ্ধ হপাকান্ত এলাকার খনিতে ভূমিধসে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।

উদ্ধারকারী দলের সদস্য কো নাই ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের হপাকান্তের জেড খনিতে বুধবার ভোর ৪টার দিকে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ থেকে ১০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ‌‘আমরা ইতোমধ্যে আহত ২৫ জনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে একজনকে মৃত উদ্ধার করা হয়েছে।’

নিখোঁজদের দেহের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছে প্রায় ২০০ উদ্ধারকারী। উদ্ধারকারীদের অনেকেই নৌকায় করে পাশের একটি হ্রদে তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্বে অভিজাত শ্রেণির কাছে তুমুল জনপ্রিয় সবুজ রংয়ের প্রায় স্বচ্ছ রত্নপাথর জেড। মিয়ানমার বিশ্বে এই পাথরের সবচেয়ে বড় উৎস। দেশটির প্রতিবেশী চীনেও এই জেড পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। প্রত্যেক বছর মূল্যবান জেড পাথর খনি থেকে উত্তোলন ও খনির বর্জ্যে খুঁজতে গিয়ে দেশটির অনেক মানুষ প্রাণ হারিয়ে ফেলেন।

মিয়ানমারের জেড বাণিজ্যের প্রাণকেন্দ্র কাচিন রাজ্যের হপাকান্তে গত বছর প্রবল বর্ষণ কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩০০ শ্রমিকের খনিতেই সমাধি হয়।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশটিতে অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এর মাঝেই করোনাভাইরাস মহামারির কারণে অর্থনীতির ওপর নেমে আসা চাপ সামলাতে দেশটির শত শত অভিবাসী শ্রমিক নতুন করে জেড খনির কাজে আকৃষ্ট হচ্ছেন।

দেশটির নেত্রী অং সান সু চি ক্ষমতায় আসার পর এই খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অন্যান্য সুবিধা নিশ্চিতের অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন করতে পারেননি বলে সমালোচকরা বলছেন।

বিশ্বের অত্যন্ত মূল্যবান জেড পাথরের প্রায় ৯০ শতাংশ উত্তোলন হয় মিয়ানমারে। যার বেশিরভাগই পাওয়া যায় দেশটির কাচিন রাজ্যের হপাকান্তে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, স্বচ্ছ রত্নপাথর জেড উত্তোলনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সামরিক বাহিনীর এলিট এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। তারা এই খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলর আয় করছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION