সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ছেলের মা হলেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক:

পশ্চিমবঙ্গের অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলার জীবনে একটি চার পায়ের ছানার আগমন হয়েছে। যার নাম তুলো।এর আগে বাবলা, লিও, আলুর মতো পোষ্যরাও ছিল তাদের কাছে। সেই পরিবারে যোগ দিয়েছে তুলো নামে আরও এক সদস্য।
এতে আনন্দে আটখানা অভিনেত্রী ঐন্দ্রিলা। সামাজিকমাধ্যম ইন্সটাগ্রামে তুলোর সঙ্গে একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আমার ছেলে।

অন্যদিকে অভিনেতা অঙ্কুশ হাজরাও ইন্সটাগ্রামে তুলোর সঙ্গে ঐন্দ্রিলার ছবিটি শেয়ার করেছেন। এই অভিনেতা তার ক্যাপশনে লেখেন, আমাদের পরিবারের নতুন সদস্য। বাবলা, লিও, আলুর পর তুলো। আমাদের পরিবারে তুলোকে স্বাগতম।

সম্প্রতি অনেকটাই ওজন কমিয়েছেন ঐন্দ্রিলা। চলতি বছরের শুরুতে বড় পর্দায় অঙ্কুশের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা। সেখানে নেটিজেনদের ভাষায় ‘মোটাসোটা’ ঐন্দ্রিলাকেই দেখা গিয়েছিল। এরপরেই ওয়ার্কআউট, কড়া ডায়েট মেনেই ওজন কমিয়েছেন এই অভিনেত্রী।

বেশ কয়েক মাস ধরেই ঐন্দ্রিলা ইনস্টাগ্রামে ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করছেন। কখনও জিমে ওয়েট লিফটিং করছেন আবার কখনও বেছে নিচ্ছে অন্য কোনও শারীরিক কসরত।

কেন হঠাৎ ঐন্দ্রিলার এই ওজন কমানোর মিশন? জানা গেছে, লাভ ম্যারেজ নামের এক সিনেমায় আবারও দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। এই সিনেমার চরিত্রের কারণে ও নিজে ফিট থাকতেই তার এই ওজন কমানোর মিশন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION