মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

দুঃস্থ জনগণের মাঝে সেনাপ্রধানের কম্বল বিতরণ

বিশেষ প্রতিবেদক:
অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার (২৬ ডিসেম্বর) ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার অঞ্চল এবং ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শন শেষে কম্বল বিতরণ করেন তিনি।

শীত মৌসুমে দরিদ্র, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করে থাকে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান রামু রাবার বাগান এলাকায় ১০০০ জন এবং চট্টগ্রামস্থ সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় ২০০ জন হতদরিদ্র ব্যাক্তির মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধানের সাথে ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারগণ ছাড়াও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ দিন ধরে জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে।

দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION