মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নারী পর্যটককে ধর্ষণ: ভিকটিমের যে কারণে মিথ্যা সাক্ষী

ভয়েস নিউজ ডেস্ক:
স্বামী-সন্তানসহ কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এবার স্বামী দাবি করেছেন, একটি “উড়োচিঠিতে হুমকি পেয়ে তার স্ত্রী আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন”। কক্সবাজার থেকে সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকায় ফিরে এ দাবি করেন তিনি।

ভুক্তভোগী ওই নারী গত শুক্রবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে সৈকত এলাকা থেকে তার অপহরণের বিষয়টি নেই। ওই নারী আদালতকে জানান, তাকে শহরের সি টাউন হোটেলের সামনে থেকে অপহরণ করা হয়।

ঢাকায় ফেরার পর ওই নারীর স্বামী জানান, একটি উড়োচিঠিতে হুমকি পাওয়ার কারণেই তার স্ত্রী সৈকতের লাবনী পয়েন্ট থেকে অপহরণের বিষয়টি আদালতে চেপে যান। উড়োচিঠির লেখা অনুযায়ী কাজ না করলে কক্সবাজার থেকে ভুক্তভোগীর পরিবারের কেউ বের হতে পারবে না বলে হুমকি দেওয়া হয়। তিনি দাবি করেন, ওই চিঠিতে ঘাবড়ে গিয়ে তিনি স্ত্রীকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করান। সে অনুযায়ী, তার স্ত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন বলেন, ‘এ ধরনের কোনও হুমকি বা চিরকুটের কথা ভুক্তভোগী বা তার স্বামী আমাদের বলেননি। তারা ঢাকায় যাওয়ার আগেও আমাকে বিষয়টি জানাতে পারতেন।’

এর আগে, স্বামী-সন্তানসহ ২২ ডিসেম্বর সকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেন ওই নারী। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি পাঁচতলা হোটেলে। ওই দিন বিকালে স্বামী-সন্তানকে নিয়ে লাবণী বিচে যান। রাতে হোটেলে ফেরার পথে এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এতে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই যুবক। বাধা দিলে তার সঙ্গেও তর্কে জড়ায় যুবক। ওই সময় আরও দুই যুবক ঘটনাস্থলে এসে হাজির হয়। তারা স্বামী-সন্তানকে ইজিবাইকে তুলে দিয়ে ওই নারীকে আলাদা করে ফেলে। পরে ওই এলাকার একটি ঝুপড়ি ঘরে নিয়ে তিন জনে পালাক্রমে ধর্ষণ করে। এরপর স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে এক যুবক স্ত্রী পরিচয় দিয়ে তাকে হোটেলের রুমে নিয়ে আবারও ধর্ষণ করে। শেষে রুমের দরজা বাইর থেকে আটকে পালিয়ে যায়। হোটেল থেকে বেরিয়ে ৯৯৯ নম্বরে কল করেন ওই নারী। পুলিশের কোনও সহায়তা না পেয়ে র‌্যাবকে খবর দেন। তখন হোটেলে আসে র‌্যাব।

এ ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর মডেল থানায় ওই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা করেন। মামলায় চার জনের নাম উল্লেখসহ সাত জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা চার আসামি হলেন কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।

রবিবার প্রধান আসামি আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়া, এজাহারভুক্ত আরও চার জনকে গ্রেফতার করেছে কক্সবাজার পুলিশ।

ভয়েস/আআ/সূত্র: বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION