সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

১৬ বছর পর আসিফ-আজিম

বিনোদন ডেস্ক:

নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’ সামনে আনলো নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। রোববার প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল গানটি। প্রকাশের একদিনেই প্রায় তিন মিলিয়নের কাছাকাছি দর্শক-শ্রোতা গানটি শুনে নিয়েছেন। নাজমুস সাদাত নাজিম ও কৌশিক হোসেন তাপসের যৌথ কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাপস নিজেই।

‘পরান বন্ধু তোরই লাগি, পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত পথ’-এমন কথার ফোক ঘরানার গানটি প্রসঙ্গে আনিকা বলেন, ‘কৌশিক হোসেন তাপস স্যারের সঙ্গে কাজ করবো-এটা আমার জন্য স্বপ্ন ছিল। যা পূরণ হল এ গানটির মধ্য দিয়ে। সবচেয়ে আবেগের বিষয়টি হল এটি উনার ২১ বছর আগের একটি গান তার নির্দেশনাতেই আমি একটু ওয়েস্টার্ন অ্যাপ্রোচে করেছি যা সুর-কথা ও কম্পোজিশনে গানটি অসামান্য হয়ে উঠেছে।’

ফারজানা মুন্নির স্টাইলিং ও নির্দেশনায় গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। তার মতে, এ মিউজিক ভিডিওটি হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল মিউজিক ভিডিও। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ড ও হুমহুমালে আইল্যান্ডে শুটিং হয়েছে গানটির। ব্যয়বহুল ‘ইয়ট’ ব্যবহার করা হয়েছে গানটির শুটিংয়ে।

গানের মডেল হয়েছেন বাংলাদেশি আন্তর্জাতিক মডেল আসিফ আজিম ও শারলিনা হোসাইন। এ গানটির মধ্য দিয়ে ১৬ বছর পর দেশের কোন কাজে যুক্ত হলেন বাংলাদেশের ছেলে মুম্বাইয়ের সুপার মডেল আসিফ আজিম। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হিসেবে যাত্রা শুরু করলেন। তার মতে, এ গানের মধ্য দিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে তার নতুন জন্ম হল।

আসিফ আজিম বলেন, ‘বলিউডে বিপাশা বসুর সঙ্গে মিউজিক ভিডিওর অফার করা হলেও প্রজেক্টটি পছন্দ না হওয়ায় তাতে আমি রাজী হইনি। ফারজানা মুন্নীকে আমি বলি ‘গ্ল্যামার গুরু’। তিনি যাতে হাত দেন তাই ইন্টারন্যাশনাল হয়ে যায়। মালদ্বীপে যখন এমন আয়োজনে গানটিতে কাজ করছিলাম বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে তা ভাবতেই ভালো লাগছিল। টিএম রেকর্ডস একটি গানের জন্য যে আয়োজন করেছে তা বলিউড তাদের খুব বেশি গানের জন্য এমনটা করেছে বলে আমি মনে করি না।’

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ভোগ’ ম্যাগাজিনের ইতালি, জার্মান ও অস্ট্রেলিয়া সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন। বার্সেলোনা ফ্যাশন উইক এবং সিডনি ফ্যাশন উইকেও অংশগ্রহণ করেছেন। এ ছাড়া ভারতের বিখ্যাত ডিজাইনারদের হয়েও র‌্যাম্পে হেঁটেছেন। ২০১৩সালে রিয়্যালিটি শো বিগবস-এর সেরা সাতে ছিলেন তিনি। বলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দু’টি চলচ্চিত্র।

দেশীয় গানের বিশ্বায়নে অর্ধশতাধিক গান নিয়ে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। নিয়মিত বিরতিতে চমকপ্রদগানগুলো শ্রোতাদের সামনে আনছে তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION