EDITOR
- ২৯ ডিসেম্বর, ২০২১ /

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটকদের নিরাপত্তার জন্য ১৫০ ফুটের যে জোন করা হয়েছিল সেটি প্রত্যাহার করেছেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
বুধবার (২৯ডিসেম্বর) রাত সাড়ে ৯টারদিকে জেলা প্রশাসকের কার্যালয় এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান ।
তিনি জানান, নারীদের আলাদা জোনের বিষয়টি নিয়ে বিরূপ মতামত পাওয়া গেছে। পর্যটকদের মতামতের উপর সমবসময় আমরা শ্রদ্ধাশীল। সুতরাং সম্মানিত পর্যটকদের
মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নারী ও শিশুদের জন্য এক্সকুসিভ জোন চালু রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলাে।
প্রসঙ্গ :সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউজ থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে হচ্ছে এই জোন।
বুধবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভয়েস/আআ