মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়া সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মো. নুরুল আলম (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮ যাত্রী।আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে।

আহতরা হলেন- সিলেটের মো. আজগর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), সফিক আলীর ছেলে মো. শামিম (২৭), তোতা মিয়ার ছেলে লেদু মিয়া (৪৮), নোয়াখালীর অজি উল্লাহর ছেলে আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে মিশকাত (২১) ও মো. শফির ছেলে মোজাফ্ফর হোসেন (২৮)।

চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি পালিয়ে যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION