সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

চুমুতে শ্রিয়ার বর্ষবিদায়

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। স্বামী আন্দ্রেই কসচেভের সঙ্গে চুমু দিয়ে বছর বিদায় দিলেন এই অভিনেত্রী।ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শ্রিয়ার সঙ্গে ছবি পোস্ট করেছেন আন্দ্রেই। এর একটিতে শ্রিয়া সরন ও তাকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে। অপর এক ছবিতে হাস্যজ্জ্বল ভঙ্গিতে এই অভিনেত্রী।

বর্তমানে ভারতের পর্যটন নগরী গোয়াতে অবস্থান করছেন শ্রেয়া ও আন্দ্রেই কসচেভ। জানা গেছে, সেখানেই নতুন বছরকে স্বাগত জানাবেন এই জুটি।

ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন শ্রিয়া। ২০১৮ সালে ভারতের উদয়পুরে রাজকীয় আয়োজনের মাধ্যমে আন্দ্রেই কসচেভকে বিয়ে করেন এই অভিনেত্রী। আন্দ্রেই একজন ব্যবসায়ী। অর্গানিক খাবারের রেস্তোরাঁ রয়েছে তার।

শ্রিয়ার পরবর্তী সিনেমা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়া আছেন অভিনেত্রীর আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ। আগামী ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION