শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএফইউজে ঘোষিত ৮ দফা দাবিতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে ৮ দফা বাস্তবায়নের আহবান জানানো হয়।

গণমাধ্যমকর্মী আইন পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র প্রদান বেতন ভাতা নিয়মিত পরিশোধ, বকেয়া পরিশোধ, জাতীয় সম্প্রচার আইন প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের অবসর ভাতা-পেনশন চালু, সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION