সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

রূপের আলো ছড়াচ্ছেন শাহরুখ কন্যা সুহানা

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা। শোবিজে পা না রাখলেও তারকা সন্তান হওয়ায় নানা কারণেই আলোচনায় থাকেন তিনি।ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ সক্রিয় সুহানা। এরই মধ্যে তার অনেক ভক্তও জুটেছে। ভাই আরিয়ান খানের মাদক কাণ্ডের পর কিছুদিন বিরতিতে থাকলেও আবারো নিয়মিত তার ছবি পোস্ট শুরু করেছেন তিনি। গতকাল (৬ জানুয়ারি) ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন সুহানা। ছবিতে তার রূপের দ্যুতি নেটিজেনদের মন কেড়েছে।

ছবিতে দেখা যায়, সাদা সোফার ওপর আধা শোয়া অবস্থায় শাহরুখ কন্যা। তার পরনে সাটিন স্লিপ ড্রেস। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। ছবির ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, ‘অপেক্ষা করো, তোমার জন্য পোজ দিচ্ছি।’ তার এই ছবিতে মন্তব্য করেছেন সুহানার বন্ধু অভিনেত্রী অনন্যা পান্ডে, শানায়া কাপুরসহ অনেকে।

মেয়ের অভিনয়ের প্রতি আগ্রহের কথা অনেক আগেই জানিয়েছেন শাহরুখ। তবে সঙ্গে এও বলেছেন, ‘আগে লেখাপড়া তারপর অভিনয়ে আসবেন সুহানা।’ যদিও এরই মধ্যে মঞ্চ নাটকে অভিনয় করেছেন শাহরুখ কন্যা। ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের প্রচ্ছদেও তাকে দেখা গেছে। জয়া আখতাদের একটি সিনেমার মাধ্যমে সুহানা বলিউডে পা রাখবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION