মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অসহায় ও দুস্থদের পাশে  রামু সেনানিবাস

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাস।
আজ রবিবার (০৯ জানুয়ারি) কক্সবাজার উখিয়া উপজেলার উখিয়া ডিগ্রী কলেজ মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বিএসপি, এনডিইউ, পিএসসি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।

 এদিকে রামু সেনানিবাস সূত্র হতে জানা যায়, ইতিপূর্বে রামু ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, রামু উপজেলার রাবার বাগান, গর্জনিয়া এবং উখিয়া উপজেলার ইনানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। এছাড়া ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।‌
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION