মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে শীর্ষ সন্ত্রাসী বদিয়া সহ ৪জন গ্রেপ্তার, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী  বদি আলম প্রকাশ বদাইয়াসহ চার সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১৫।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০হাজার ২০পিস ইয়াবা, নগদ ৩৭হাজার ৬শত ৬০টাকা,বিদেশি মদ,২টি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় তৈরি অস্ত্র।
শনিবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের পাশ্ববর্তী টং ঘরের ভিতর থেকে এসব অস্ত্র, মাদকসহ তাদের আটক করা হয়।
রবিবার সন্ধ্যায় র‍্যাব -১৫ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং কালে এতথ্য নিশ্চিত করেন,  উপ-অধিনায়ক তানবীর হাসান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব- ১৫ এর  আভিযানিক দল জানতে পারে যে কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের একটি টং ঘরে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার রাত ১১টা ৪০ মিনিটের সময় চারজন সন্ত্রাসীকে ইয়াবা সেবন অবস্থান আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION