শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সাঁই পল্লবীর নতুন চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক:
ন্যাচারাল বিউটি খ্যাত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। দক্ষিণ ছাড়াও বিশ্বের নানা প্রান্তে ভক্ত রয়েছে এ সুন্দরীর। সিনেমা মানেই যেখানে মেকআপ বাধ্যতামূলক। সেখানে মেকাপহীন লুকে তিনি জয় করেছেন কোটি ভক্তের মন।

তামিল ও তেলেগু উভয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফল থিয়েটার রিলিজ উপভোগ করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে।

‘ফিদা’খ্যাত অভিনেত্রীর সিনেমা হলে মুক্তি পেলে ভক্তদের আনন্দের সীমা থাকে না। হলের জন্য প্রচুর ভক্ত-দর্শক থাকা সত্ত্বেও অভিনেত্রী বলেন, ‘ওটিটিতে সিনেমা মুক্তি পেলে আপত্তি নেই। এটি তো নতুন চ্যালেঞ্জ। তা ছাড়া যখন আপনি ভালো স্ক্রিপ্টে কাজ করার সুযোগ পাবেন তখন ওটিটির অংশ হতে আপত্তি কিসের। এটি একটি চমৎকার জায়গা। আমি মনে করি পরিচালকরা যখন ওটিটির জন্য কোনো কাজ করেন তখন তাদের অনেক স্বাধীনতা থাকে।’

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার একমাত্র কাজটির অভিজ্ঞতা জানিয়ে সাই পল্লবী বলেন, ‘দেড় বছর আগে ‘পাভা কাদাইগাল’ নামে একটি অ্যান্থলজি করেছিলাম। এটি ওটিটিতে মুক্তি পেয়েছিলো। শুটিং করতে গিয়ে দারুণ সময় কেটেছিল। দর্শকরা যেভাবে সিনেমাটি গ্রহণ করেছে তা ভালো ছিল।’

গত বছরের ২৪ ডিসেম্বর অভিনেত্রীর ‘শ্যাম সিংহ রায়’ সিনেমাটি মুক্তি পেয়েছে। যেটি এখনো হলে চলছে। বর্তমানে সাই পল্লবী তার পরবর্তী সিনেমা ‘বিরাট পারভম’ নিয়ে ব্যস্ত আছেন। সঙ্গে থাকবেন রানা দাগগুবতী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION