শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

‘ফোন সেক্স’ করেছিলাম: রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক:

চরিত্রের খাতিরে বারবারই চেনা পরিধির বাইরে হাটতে দ্বিধা করেননি বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। বলিউডের একঝাঁক নায়িকাদের ভিড়েও রাধিকাকে তাই সহজেই চেনা যায়। পুনের থিয়েটারের মঞ্চ হোক বা নেটফ্লিক্স অথবা বলিউডের পর্দা- সব মাধ্যমেই তিনি সমান সাবলীল।

২০০৫ সালে মহেশ মঞ্জেরকরের ছবি ‘বাহ্‌! লাইফ হো তো অ্যাইসি!’-তে মাত্র কয়েকটি দৃশ্যে প্রথমবার রাধিকাকে দেখেছিল বলিউড। তার পর থেকে আর থেমে থাকেননি তিনি। আলোচনায় এসেছেন বারবার।

চরিত্রের খাতিরে রাধিকা নিজেকে ভেঙে, গড়ে এগিয়েছেন। ‘সেক্রেড গেমস’, ‘বদলাপুর’, ‘অন্ধাধুন’, ‘লাস্ট স্টোরিজ’, হান্টার’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান, ‘পার্চড’ বা ‘অন্তহীন’- বারবারই সমালোচকদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

অবশ্য বিতর্কও কম হয়নি তাকে নিয়ে। লীনা যাদবের ছবি ‘পার্চড’-এ আদিল হুসেনের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা ওঠে। ওই দৃশ্যে অর্ধনগ্ন রাধিকাকে দেখে তাকে বয়কটের ডাকও দেয়া হয়েছিল। এরপর ব্রিটিশ-আমেরিকান ছবি ‘দ্য ওয়েডিং গেস্ট’-এর ঘনিষ্ঠ দৃশ্য ফের বিতর্ক তৈরি করে।

তবে, বিতর্কে পিছু হঠে যাননি রাধিকা। তিনি জানিয়েছেন, চরিত্রের খাতিরে একাধিক বার বিচিত্র সব কাজ করেছেন। তবে তার মধ্যে অন্যতম, অনুরাগ কাশ্যপের ছবি ‘দেব ডি’-তে অডিশন দেওয়ার জন্য ‘ফোন সেক্স’ করা!

রাধিকা নিজেই জানিয়েছেন, ২০০৯ সালের অনুরাগের ছবির জন্য ‘ফোন সেক্স’ করেছিলেন। যদিও শেষমেশ সে ছবিতে তাকে দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত অভয় দেওল এবং মাহি গিলের পাশে রাধিকা নয় কাল্কি কোচিনকে দেখা গিয়েছিল।

নেহা ধুপিয়ার নেয়া এক সাক্ষাৎকারে দেব ডি’র সেই অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন রাধিকা। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে অদ্ভুত অডিশন হলো অনুরাগের ‘দেব ডি’। ওই অডিশনের জন্য টেনে চুল বাঁধতে হয়েছিল। ললিপপ মুখে রেখে দিতে হতো। পাশাপাশি আরও অনেক কিছু করতে হয়েছিল।’

এরপর নেহা ধুপিয়া সেই ‘অনেক কিছু’ কি, জানতে চাইলে রাধিকা বলেন, মুম্বাইতে আসার আগে আমি পুনেতে থাকতাম। তখনো পর্যন্ত ‘ফোন সেক্স’ করিনি। তবে অনুরাগের ফিল্মে অডিশনের জন্য তা-ই করেছিলাম।

উত্তরে নেহা দৃশ্যতই অবাক হলেও রাধিকা বলেন, ‘বেশ মজা লেগেছিল। যদিও ‘দেব ডি’-তে আমি কাজ করার সুযোগ পাইনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION