মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের ভারুয়াখালীতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ সচেতন মহল। জেলা সদর থেকে সড়ক পথে দুরত্ব অধিক হওয়ায় আইন শৃঙ্খলা অবনতি হলেও দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারায় ইউনিয়নের মানুষ এ কারনে সব সময়ে আতংকে ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। বিশাল এ জনগোষ্ঠীর জীবন মান উন্নত ও অজনা ভয় ও আতংক দুর করতে অবশেষে এই ইউনিয়নের মাঝে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য জেলা পুলিশ সুপারের কাছে লেখিত আবেদন করেন কক্সবাজার নাগরিক ফোরাম।

সংগঠনের সভাপতি স্থানীয় বাসিন্দা আ ন ম হেলাল উদ্দিন ও সেক্রেটারি প্রফেসর আনোয়ারুল হক স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয় কক্সবাজার জেলা সদর থেকে সড়ক পথে ভারুয়াখালীতে যাওয়ার দুরত্ব ১৬ কিলোমিটার। এখানে অপরাধ সংঘটিত হলেও দুরত্বের কারণে পুলিশ সহজে পৌঁছাতে পারে না। ৩৫ হাজারের অধিক জনসংখ্যার এ ইউনিয়নে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার বেশ অবনতি হয়েছে। চুরি ডাকাতি অপহরণ করে হত্যাসহ ছিনতাইয়ের মত অসংখ্য ঘটনায় সাধারণ নিরহ মানুষদের মাঝে আজনা আতংক তৈরি হয়েছে।

তাই নিয়মিত এ ধরনের অপরাধ রোধে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজন মনে করেন নাগরিক ফোরামসহ এলাকার সচেতন মহল। তাই মানুষের জন মাল নিরাপদ ও নিরাপত্তার জন্য ইউনিয়নের ঘোনার পাড়াস্থ আনু মিয়ার বাজারে উক্ত পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য আবেদনে উল্লেখ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION