সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

গোবিন্দর নতুন ভিডিও প্রকাশ (ভিডিও)

 বিনোদন ডেস্ক:
নতুন বছরে নতুন চমক নিয়ে হাজির হলেন গোবিন্দ। নতুন মিউজিক ভিডিও ‘হ্যালো’ সামনে আনলেন বলিউডের অরিজিন্যাল ‘কুলি নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেতা গোবিন্দ। এই গানটি গেয়েছেনও স্বয়ং গোবিন্দ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নমস্কার, আমার ইউটিউব চ্যানেল গোবিন্দ রয়্যালসে এসে গেছে আমার তিন নম্বর গান হ্যালো। আশা করছি আপনাদের ভালো লাগবে’।

এই ভিডিওতে নিশা শার্মার সঙ্গে নাচের স্টেপ ম্যাচ করতে দেখা গেল গোবিন্দকে। এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গোবিন্দ নিজে, এমনকি রোহিত রাজ সিনহার সঙ্গে এই গানের কথাও লিখেছেন তিনি। বলাই যায়, ‘হ্যালো’তে ওয়ানম্যান আর্মি গোবিন্দ। নিজের ট্রেডমার্ক স্টাইলে নাচ, ফুলের বাগানে নিশার সঙ্গে রোম্যান্স, কখনও মাঝরাস্তায় প্রেমে মশগুল দুজনে। এই ভিডিও দেখে গোবিন্দর অনুরাগীরা বেজায় উত্তেজিত। কিন্তু সমালোচনাও হল জমিয়ে।

একজন নেটিজেন লিখেছেন, ‘তোমাকে এইসব করতে দেখে লজ্জা লাগছে। পার্টনার দুর্দান্ত সিনেমা ছিল। এরপর তোমার বিদায় নেওয়া উচিত ছিল, নিজে যে অসাধারণ কাজগুলো করেছো সেটা নিয়ে খুশি থাকা উচিত ছিল। এইভাবে নিজের খিল্লি করো না’। নব্বইয়ের দশকের নাচের স্টাইল এই মিউজিক ভিডিওতে তুলে ধরায় অনেকে কটাক্ষ করে লিখেছন, ‘দয়া করে নব্বইয়ের দশক ছেড়ে বেরিয়ে আসো। এটা ২০২২ সাল’।

নব্বইয়ের দশকে একাধিক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন গোবিন্দ। ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘হাসিনা মান জায়েগি’-র মতো অজস্র হিট কমেডি ছবির নায়ক তিনি। শেষবার তাঁর দেখা মিলে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে, যা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ‘হ্যালো’র আগে ‘চশমা চাড়া কে’ এবং ‘টিপ টিপ বরষা পানি’ বলেও দুটি মিউজিক ভিডিও রিলিজ করেছেন গোবিন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION