মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বিজিবির অভিযান: এক বছরে ৫১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
উখিয়া ও নাইকংছড়ি সীমান্ত এলাকা থেকে গত ১ বছরে ৫১লাখ ৯০ হাজার ২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা।
২০২১ সালের জানুয়ারি থেকে চলতি ২০২২ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসব অভিযানে ২১৬ জন পাচারকারিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবি কার্যালেয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মেহেদি হােসাইন কবির।
বিজিবির হিসাব মতে, ৫১লাখ ৯০ হাজার ২৭ পিস ইয়াবার মূল্য এক’শ পঞ্চান্ন কোটি টাকা। উখিয়া ও নাইকংছড়ির মায়ানমার সীমান্ত এলাকাসহ নিজেদের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান অধিনায়ক লে. কর্ণেল মোঃ মেহেদি হােসাইন কবির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ বৃহস্পিবার (১৩ জানুয়ারি) ভোরে এক অভিযানে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির সীমান্ত এলাকায় বিজিবির সাথে চোরাকারবারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে।  সীমান্তে টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিররা বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় বিজিবি ২০ রাউন্ড গুলি ছুঁড়ে। এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
সংবাদ সম্মলেনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোঃ মেহেদি হােসাইন কবির বলেন, সীমান্তে মাদক চোরাচালান ও মানবপাচার ঠেকাতে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার রেখেছে বিজিবি। তারপরও নানা কৌশলে দেশে ইয়াবা ঢুকাচ্ছে পাচারকারীরা। তবে তার চেয়ে বহু গুণ চালান পাচার প্রতিরোধ করছে বিজিবি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION