মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে  ১২ কোটি টাকার আড়াই কেজি আইস উদ্ধার

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে আইড়াই কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
১৪ জানুয়ারী ভোররাতে টেকনাফ সদরি ইউনিয়নের দরগাহ ছড়া মেরিনড্রাইভ এলাকা থেকে এসব ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে  একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগর পাড় হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখতে পায় অভিযানকারি দল । লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়া হলে লোকটি হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়। উদ্ধার করা  ব্যাগটি তল্লাশী করে অভিযানকারী দল ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দুপুর ১২ টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আব্দু রহমান আরো বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION