সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শত্রুকে ভাল বলছেন মৌসুমী

চিত্র নায়িকা মৌসুমী

বিনোদন ডেস্ক:

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচন। গত ১২ জানুয়ারি চূড়ান্ত হয়েছে এই নির্বাচনের দুটি প্যানেল। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান। তবে এই নির্বাচনে চমক হয়ে এসেছে মিশা-জায়েদের প্যানেলে থেকে মৌসুমীর প্রার্থী হওয়া। কারণ ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদের প্যানেলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। কিন্তু এবার মৌসুমী সেই মিশা-জায়েদের প্যানেল থেকেই কার্যকরী সদস্য পড়ে লড়ছেন। ওমর সানিও সমর্থন দিচ্ছেন এই প্যানেলকে।

এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনের মানুষের মনে কিছু প্রতিক্রিয়াও তৈরি হয়। তবে এফডিসিতে উপস্থিত সাংবাদিকদের কাছে বিষয়টি খোলাসা করেছেন মৌসুমী। প্রিয়দর্শিনী এই নায়িকা বলেন, ‘আমি অনেক শিল্পীদের কাছ থেকে শুনেছি মিশা-জায়েদ অনেক কাজ করেছে। বিগত দিনের সবগুলো কাজই তারা (মিশা-জায়েদ প্যানেল) ভালো করেছে। আমি তাদের সেই ভালো কাজের সমর্থক হিসেবে এই প্যানেলে দাঁড়িয়েছি।’

মৌসুমী আরও যোগ করেন, ‘আমাকে অনুরোধ করেছেন বলেই প্রার্থী হয়েছি। এছাড়া বিভেদ করে তো কিছু নাই। আমি চাই সবাই মিলেমিশে থাকি।’

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক এই নির্বাচন। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION