শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

উত্তর কোরিয়ার আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক:

সাগরে স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার (১৭ জানুয়ারি) রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চলতি জানুয়ারি মাসে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

ক্ষেপণাস্ত্র দুটি কতটা পথ পাড়ি দিয়েছে, তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়েছে। তারা বলছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে যথাসম্ভব তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়ে বলেছেন, সাগরে অবস্থানরত জাহাজ এবং আকাশে চলাচলকারী বিমানের নিরাপত্তা রক্ষা করতে হবে।

জাপানের কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে দেশটির পানিসীমায় অবস্থানরত জাহাজগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়। কোস্ট গার্ড পরে জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো হয়তো আরও আগে সাগরে পড়েছে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া জানায়, তারা একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ওই উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন। মূল পরীক্ষার দুই দিন পর পিয়ংইয়ং এ খবর ঘোষণা করে। এরপর শুক্রবার (১৪ জানুয়ারি) উত্তর কোরিয়া একটি ট্রেন থেকে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শন করে আসছে। তবে দেশটি নিজে তাৎক্ষণিকভাবে এসব পরীক্ষার খবর প্রচার করে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION