সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নায়িকা শিমু হত্যায় স্বামী জড়িত

বিনোদন ডেস্ক:

পারিবারিক কলহের জের ধরে হত্যার শিকার হয়েছে অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। জিজ্ঞাসাবাদে তার স্বামী সাখাওয়াত আলী নোবেল হত্যার দায় স্বীকার করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক মঙ্গলবার দুপুরে বলেন, ‘রাইমা ইসলাম শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই তিনি হত্যা করেছেন বলে জানিয়েছেন।’

রাজধানীর কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নিচ থেকে পুলিশ সোমবার সকাল ১০টায় বস্তাবন্দী একটি মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে রাখে। সেখানে মরদেহ শনাক্ত করেন শিমুর বড় ভাই খোকন।

এ ঘটনায় শিমুর স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদ নিয়ে যায় পুলিশ।

শিমুর বাসা ঢাকার গ্রিন রোড এলাকায়। তিনি গত ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কলাবাগান থানায় একটি জিডি করা হয়েছিল।

১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শিমুর। এরপর অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION