মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ সেন্টমার্টিন সাগর থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূরে একটি ফিশিং বোট তল্লাশি করে এসব ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এসময় ৩০ রাউন্ড গােলাসহ ০২ ম্যাগাজিন ও ৩১ বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
নাঈম উল হক আরও জানান, গােপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায়নবিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক ২টারদিকে একটি বােটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যপণ বােটটিকে থামার
জন্য সংকেত দেয়। বােটটি সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ড এর বােটকে লক্ষ্য করে এলােপাথাড়ি গুলি ছােড়ে। কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি করলে বােট হতে ইয়াবা পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ওই ৰােটটি তল্লাসি করে এসব ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এব্যাপারে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তরে প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়েস/আআ