মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

উখিয়ায় সবচেয়ে বড় ‘আইস’র চালান জব্দ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সীমান্ত এলাকায় টানা দ্বিতীয় মাদক আইসের (ক্রিস্টাল মেথ) বড় চালান জব্দ করা হলো। সবশেষ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে উখিয়ার পালংখালী এলাকা থেকে ৫ কেজি মাদক আইসের (ক্রিস্টাল মেথ) চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা। বিজিবি বলছে, দেশের ইতিহাসে এটিই আইসের সবচেয়ে বড় চালান।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেরদিন বুধবার টেকনাফ থানাধীন নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকা থেকে চার কেজি ১৭৫ গ্রাম ভয়ঙ্কর মাদক আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করে বিজিবি। সেগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। সেদিন ৫০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করার কথাও জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক ব্যবসায়ীরা আইস (ক্রিস্টাল মেথ) নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে- এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র পালংখালী বাজার থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে পাকা ব্রিজের নিচে অবস্থান নেয়। তথ্য অনুযায়ী, আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে কয়েকজন পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

পায়ে হাঁটা ব্যক্তিদের ‘সশস্ত্র মাদক কারবারী’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বিজিবি বলছে, তারা টহলদলের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এমন পরিস্থিতিতে টহলদল পাল্টা গুলি ছুড়লে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পাহাড়ি গহীন জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৫ কেজি আইস (ক্রিস্টাল মেথ) পাওয়া যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION