শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

বাইডেনের সমালোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট

জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমায়ার জেলেনস্কি। সম্প্রতি বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে ‘ছোট আগ্রাসন’ তাহলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছ থেকে দুর্বল প্রতিক্রিয়া পাবে।

বাইডেনের বক্তব্যের জবাবে জেলেনস্কি টুইট বার্তায় লিখেছেন, ‘ছোট আগ্রাসন বলে কিছু নেই। ছোট হতাহত বলেও কিছু নেই আর সামান্য লোভও একজনের স্বজন কেড়ে নেয়।’

ইউক্রেনে হামলা কিংবা আগ্রাসনের পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছে মস্কো। তবে সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে তারা। ধারণা করা হচ্ছে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখ সেনা সমাবেশ ঘটানো হয়েছে। পশ্চিমা সরকারগুলোর কাছে বেশ কয়েকটি দাবি তুলেছে রাশিয়া। এরমধ্যে রয়েছে ইউক্রেন কখনও ন্যাটো জোটে যোগ দিতে পারবে না এবং এই সামরিক জোটটির কার্যক্রম পোল্যান্ডসহ সদস্য দেশগুলোতে সীমিত করতে হবে। পশ্চিম এবং রাশিয়ার আলোচনা গত সপ্তাহে কোনও অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, পশ্চিমের ‘পরীক্ষা’ নিতে গেলে রুশ নেতাকে ‘মারাত্মক মূল্য’ দিতে হবে। তিনি তিনি এও ইঙ্গিত দেন যে, এই প্রতিক্রিয়া নির্ভর করবে রাশিয়া কিভাবে আগাচ্ছে তার ওপর।

বাইডেনের ওই মন্তব্যের পর রুশ আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। পরে মার্কিন কর্মকর্তারা দ্রুত যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমরা শুরু থেকেই স্পষ্ট।’ তিনি বলেন ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাব যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দ্রুত, তীব্রতার সঙ্গে এবং সম্মিলিতভাবে দেবে’।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION