মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
চকরিয়ায় সালিসি বৈঠকে এসে মোহাম্মদ বদন (৪০) নামের এক যুবক। আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি বদরখালী ইউনিয়নের ঠুটিয়া পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কার্যালয়ে সালিস বৈঠক ছিল। জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ নিরসনের জন্য মোহাম্মদ বদন ও তাঁর ভাইয়েরা উপস্থিত হন। সেখানে প্রতিপক্ষ আবদুল জলিলের পুত্র মোঃ ছোটন, মোঃ সাগর ও মোঃ রাজিবও হাজির হন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দা ও ছুরি নিয়ে হামলা চালায়। এতে এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোঃ বদন ও তাঁর তিন ভাই। ঘটনাস্থলেই বদনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি জানান,নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভয়েস/ জেইউ।