EDITOR
- ২৩ জানুয়ারী, ২০২২ /

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি,মহান মুক্তিযুদ্ধাকালীন সংগ্রাম কমিটির আহবায়ক এবং বৃহত্তর গোরকঘাটা ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট (চেয়ারম্যান) আলহাজ্ব আব্দুল্লাহ খাঁনের সাহেব এর ৩৪তম মৃত্যু বার্ষিকী ও স্মৃতিচারণ অনুষ্ঠান ও দোয়া মাহাফিলে অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারী রবিবার সকাল ১১টায় উপজেলা টি টি সি হলে আব্দুল্লাহ খাঁনের নাতী সাবেক উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সভাপতিত্বে ও কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের এপিপি এডভোকেট নজরুল ইসলাম খাঁন সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ এডভোকেট সিরাজুল মোস্তফা,বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম,এডঃ সাকী এ কাউছার এপিপি,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহাম্মদ,এডভোকেট নুরুল হুদা, কুতুবজোমের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল,অধ্যাপক জসিম উদ্দিন,উপস্থিত ছিলেন ডাঃ আমিরুজ্জামান আনজু, মাওলানা বশির উল্লাহ খান,সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম,মুক্তিযোদ্ধা ডাঃসলিম উল্লাহ খাঁন,আব্দুস সালাম বাঙ্গালী প্রমুখ।
ভয়েস / জেইউ।