শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

তীব্র তুষারপাত, ইস্তাম্বুল বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক:

তীব্র তুষারপাতের কারণে সোমবার তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের অন্যান্য স্থানেও পরিবহন ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হ্যাবার জানিয়েছে, কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টা পর্যন্ত ইস্তাম্বুল বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

সপ্তাহান্তে তুরস্কের বিভিন্ন স্থানে ভারী তুষারপাত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের কিছু অংশে স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।

তুরস্কের জাতীয় পতাকাবাহী তুর্কি এয়ারলাইনস সোমবার ইস্তাম্বুল বিমানবন্দর এবং শহরের দ্বিতীয় এয়ারপোর্ট সাবিহা গোকেনে অর্ধশতাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

বাজেট এয়ারলাইন পেগাসাস জানিয়েছে, তারা সাবিহা গোকেনে পৌঁছানোর কথা ছিল বা সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন প্রায় অর্ধশত ফ্লাইট বাতিল করেছে।

এদিকে ইস্তাম্বুল থেকে রাজধানী আঙ্কারার সঙ্গে সংযোগ স্থাপনকারী দুইটি মহাসড়ক কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার আবার খুলে দেওয়া হয়েছে। আরও কয়েকটি স্থানে তুষার সরিয়ে সড়ক যান চলাচলের উপযোগী করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION