শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কার্তিকের সিনেমা ছাড়ার হুমকি

বিনোদন ডেস্ক:

সিনেমা ছাড়ার হুমকি কার্তিকের, ‘অপেশাদার’ বললেন প্রযোজককার্তিক আরিয়ান ও আলা বৈকুণ্ঠপুরামুলো’র পোস্টার দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’র অফিসিয়াল হিন্দি রিমেক হতে যাচ্ছে বলিউডে। ‘শেহজাদা’ নামে সিনেমাটিতে অভিনয় করছেন অভিনেতা কার্তিক আরিয়ান।

সম্প্রতি এই সিনেমাটি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন ‘লাভ আজকাল’খ্যাত তারকা। যেজন্য প্রযোজক তাকে ‘অপেশাদার অভিনেতা’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

ভারতের বিখ্যাত প্রযোজনা সংস্থা গোল্ডমাইন টেলিফিল্ম থেকে ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’র হিন্দি ডাবিং মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু ডাবিং ভার্সন মুক্তি পেলে ‘শেহজাদা’ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেন কার্তিক আরিয়ান। যে কারণে ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’র হিন্দি সংস্করণ আটকে গেছে।

গোল্ডমাইন টেলিফিল্মসের পরিচালক ও প্রযোজক মণীশ শাহ ফাঁস করেন, ‘শেহজাদা’ ছেড়ে কার্তিক বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়াতেই হিন্দি ভার্সনটির মুক্তি আটকে গেছে। এই প্রযোজকের কাছে ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’র হিন্দিতে ডাবিং করার স্বত্ব রয়েছে। এর কাজ ইতোমধ্যে তিনি শেষও করে ফেলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেহজাদা’র নির্মাতারা চাইছেন না হিন্দি ডাবিংটি থিয়েটারে মুক্তি পাক, পাশাপাশি কার্তিক আরিয়ান হুমকি দিয়েছে এই সিনেমা মুক্তি পেলে তিনি ‘শেহজাদা’ ছেড়ে বেরিয়ে যাবেন। তেমনটা ঘটলে নির্মাতাদের প্রায় ৪০ কোটি রুপি ক্ষতির মুখে পড়তে হবে। এটা খুব অপেশাদারের মতো একটা কাজ’।

যেজন্য তার প্রায় ২০ কোটি রুপি লোকসান হবে বলেও জানান তিনি। এরই মধ্য ডাবিং করতেই প্রায় ২ কোটি রুপি খরচ করেছেন মণীশ।

‘শেহজাদা’র অন্যতম প্রযোজক আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। ২০২২-এর নভেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে রয়েছে মণীশা কৈরালা ও পরেশ রাওয়াল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION