শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সাংবাদিককে মা-বাবা তুলে গালমন্দ করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক সাংবাদিকের সঙ্গে ক্যামেরার সামনেই তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে একপর্যায়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে এমন ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশে পৌঁছেছে। উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে চলতি মাসে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এ সমস্যা সাময়িক। তবে ডেমোক্র্যাটদের কারও কারও আশঙ্কা, এ মুদ্রাস্ফীতির কারণে দলের ওপর দীর্ঘ মেয়াদে রাজনৈতিক প্রভাব পড়বে। ফলে কীভাবে মুদ্রাস্ফীতির হার কমানো যায়, তা নিয়ে আলোচনা করতে গতকাল সোমবার হোয়াইট হাউসের ইস্ট রুম কমপিটিশন কাউন্সিলের বৈঠকের আয়োজন করা হয়। এতে অংশ নেন জো বাইডেন। বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।

ফক্স নিউজ বাইডেনের কাজের সমালোচনার জন্য বেশ পরিচিত। এর সাংবাদিক পিটার ডুসির সঙ্গেও বাইডেনের প্রায়ই উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকে। সোমবার বাইডেনকে মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করেন ডুসি। তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আপনি কি মুদ্রাস্ফীতিকে রাজনৈতিক দায়বদ্ধতা বলে মনে করেন?’

জবাবে বাইডেন নিচের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলেন, ‘অধিক মুদ্রাস্ফীতি এ তো মহা সম্পদ।’ তারপর তিনি হঠাৎই মাথা ঘুরিয়ে ওই সাংবাদিককে মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালি দেন।

সে সময় ক্যামেরায় এ দৃশ্য ধারণ হয়ে যায়। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের সামনে থাকা মাইকটিও চালু ছিল। দেখে মনে হচ্ছিল, তিনি হয়তো বিড় বিড় করে নিজের সঙ্গেই কথা বলছেন, নয়তো মাইকটি যে চালু, তা তিনি বোঝেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION