বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ওমিক্রন মোকাবিলায় বুস্টারের ট্রায়াল শুরু করেছে মডার্না

ভয়েস নিউজ ডেস্ক:

মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না বুধবার জানিয়েছে, তারা করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সুনির্দিষ্টভাবে তৈরি করা বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়াল কাজ শুরু করেছে।

এএফপি এক প্রতিবেদনে জানায়, এ ট্রায়ালে প্রাপ্তবয়স্ক মোট ৬০০ জন অংশগ্রহণ করবেন। এদের মধ্যে অর্ধেক কমপক্ষে ৬ মাস আগে মডার্নার টিকার দুই ডোজ ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং বাকি অর্ধেক আগেই অনুমোদন দেওয়া বুস্টারের তৃতীয় ডোজ টিকা নিয়েছেন।

ওমিক্রন ভ্যারিয়েন্টকে লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে তৈরি এ বুস্টার টিকাকে তৃতীয় ও চতুর্থ উভয় ডোজ হিসেবে মূল্যায়ন করা হবে।

মহামারির দুই বছরের করোনার অন্য যেকোনো ধরনের চেয়ে বেশি সংক্রামক বলে প্রমাণিত হয়েছে ওমিক্রন।

গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, গত এক সপ্তাহে দুই কোটি ১০ লাখেরও বেশি মানুষ করোনার সংক্রমণের শিকার হয়েছেন, যা মহামারি শুরুর পর সর্বোচ্চ।

একই দিন আরও বলেছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে বিশ্বে এখন ওমিক্রনই তার আধিপত্য বাড়িয়ে চলেছে। ডেল্টার সংক্রমণ কমে এসেছে। আলফা, বিটা ও গামার সংক্রমণ একেবারেই নিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ডব্লিউএইচও বলছে, যেসব দেশে ২০২১ সালের নভেম্বরে ও ডিসেম্বরে ওমিক্রনের সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছিল সে সব দেশে এখন কমে এসেছে।

সংস্থাটি বলছে, বর্তমানে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনো অনেক বেশি রয়ে গেছে।

ডব্লিউএইচও বলছে, গত ৩০ দিনে সংগৃহীত নমুনা- যা জিআইএসএআইডিতে আপলোড করা হয়েছে, সেখানে দেখা গেছে ওমিক্রন ধরনে আক্রান্ত ৮৯.১ শতাংশ। আর ডেল্টা ধরন ১০.৭ শতাংশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION