সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মৌনির বিয়ে আজ

বিনোদন ডেস্ক:

‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালখ্যাত অভিনেত্রী মৌনি রায়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার সঙ্গে অনেকদিন থেকেই মৌনির প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছিল। করোনা মহামারির সময় দুবাই আটকা পড়েছিলেন এই অভিনেত্রী। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজের সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।

এর আগে বুধবার মৌনির মেহেদি ও হলুদ অনুষ্ঠান হয়েছে। এতে তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। অভিনেত্রী মন্দিরা বেদি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন। একটিতে মন্দিরার সঙ্গে রয়েছেন মৌনি। তার পরনে হলুদ রঙের লেহেঙ্গা। অপর ছবিতে মন্দিরার সঙ্গে রয়েছেন সুরাজ। ছবি শেয়ার করে ক্যাপশনে মন্দিরা লেখেন, ‘মন, সুরাজ..অবশেষে সবকিছু শুরু হচ্ছে। যতটা তোমরা জানো তার চেয়েও বেশি আমি তোমাদের দু’জনকে ভালোবাসি।’

শুরুতে শোনা গিয়েছিল দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মৌনি ও সুরাজ। কিন্তু করোনা মহামারির কারেণ সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। এখন ভারতের পর্যটন নগরী গোয়াতে তাদের বিয়ের আয়োজন হয়েছে। সেখানে বাগাতোর সৈকতের ডাব্লিউ হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মৌনি। সেখানেই তার ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন এই অভিনেত্রী।

টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গলি’ গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা প্রমুখ। এটি প্রযোজনা করছেন করন জোহর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION