মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সেন্টমার্টিনে ৪ রিসোর্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ভয়েস প্রতিবেদক,টেকনাফ:

টেকনাফের সেন্টমার্টিনে ৪ রিসোর্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দ্বীপে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও বর্জ্য ব্যবস্থানার দায়ে এসব রিসোর্টকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সেন্টমার্টিনে দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তরের  নির্বাহী ম্যাজিস্ট্রট নওরীণ হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানিয়েছেন অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে এক লাখ টাকা করে, ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাথে ছিলেন পুলিশের সদস্য ও পরিবেশ অধিদপ্তরের লোকজন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম আরও জানান, সম্প্রতি সেন্টমার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি  স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করছে রিসোর্টগগুলো। এতে দ্বীপের পরিবেশ বেশ ঝুঁকির মুখে পড়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান  অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION