মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অবশেষে আইনের জালে মাদক সম্রাজ্ঞী মিনু, ফেনসিডিল উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
অবশেষে আইনের জালে ধরা পড়েছে শহরের মাদক সম্রাজ্ঞী দিলরুবা বেগম (৩৬) ওরফে ডাইল মিনু। রোববার (৩০ জানুয়ারী) সন্ধ্যা ৫টার তারাবনিয়ার ছড়ায় দিকে শহর পুলিশ ফাঁড়ি এই অভিযান চালায়। এসময় তাঁর বাড়ি তল্লাশী করে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মিনু আদনান ইশতিয়াক অপুর স্ত্রী।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধার হওয়া ফেনসিডিল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিরুদ্ধে দুইটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে শহর পুলিশ ফাঁড়ির অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, দিলরুবা বেগম ওরফে ডাইল মিনু ও তার স্বামী আদনান ইশতিয়াক অপু শহরের চিহ্নিত মাদক কারবারী। তাদের বিরুদ্ধে রয়েছে বহু মামলা। একাধিকবার তাঁরা মাদক নিয়ে গ্রেফতার হলেও আইনের ফাকফোকর দিয়ে বের হয়ে আসে। ওই স্বামী—স্ত্রী দুজনই পর্যটন শহরের ফেনসিডিলের ডিপো হিসেবে খ্যাত। মাদক রাখার জন্য তারাবনিয়ার ছড়া বাড়িটি বিশেষভাবে নির্মাণ করা হয়েছে। সেখানে রয়েছে একাধিক গুপ্ত স্থান। বিশেষ কৌশলে সেখানে মাদক লুকিয়ে রাখা হয়। এছাড়া টেকপাড়ায় মিনুর নিজ বাড়ি ও নুর ম্যানশনে একটি ফ্ল্যাটসহ বিভিন্ন বাসা—বাড়ি নিয়ে গড়ে তোলা হয়েছে মাদকের আস্তানা। নিয়ে ফেনসিডিল সাম্রাজ্য পরিচালনায় তাদের রয়েছে প্রভাবশালী থেকে শুরু করে একাধিক সন্ত্রাসী গ্রুপ। মাদকের টাকায় স্বামী—স্ত্রী বনেছে অঢেল সম্পদের মালিকও। অবশেষে এই স্বামী—স্ত্রী আইনের আওতায় আসায় স্বস্তি প্রকাশ করেছেন শহরবাসী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION