মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

উখিয়ায় ৯ কেজি আইসের চালান জব্দ

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

দেশের সবচেয়ে বড় ৯ কেজী ক্রিস্টাল মেথ বা আইসের চালান জব্দ করেছে বিজিবি। উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গুলাগুলির ঘটনার পর দেশের সবচেয়ে বড় আইসের চালান জব্দ করা হয়। সোমবার রাতে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির জানান, রোববার দিবাগত রাতে উখিয়ার বালুখালী কাটাপাহাড় নামক স্থানে রোহিঙ্গা সন্ত্রাসী লিডার নবী হোসেনের আস্তানায় ক্রিস্টাল মেথ বা আইস এর বড় চালানের খবরে অভিযানে যায় বিজিবি। বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা গোলপাতার বাগানের ভেতর দিয়ে পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে দাবি বিজিবির। তিনি জানান, উখিয়ার পালংখালী ও রেজু ব্রীজ এলাকায় আরো ৩টি অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার ও ১ জনকে আটক করা হয়। এবিষয়ে উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির জানান, গত ১ জানুয়ারি থেকে এক মাসে ৩৪ বিজিবির অভিযানে ১৪ কেজী ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ কোটি টাকা। এ ছাড়াও ৬ লাখ ৫৪ হাজার ৩৫০টি ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION