সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

লিভ-ইনের পর বিয়ে করছেন নিধি-সিম্বু!

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল। ব্যক্তিগত জীবনে দক্ষিণী সিনেমার আরেক অভিনেতা সিলামবারাসানের (সিম্বু) সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এ জুটি বেশ কিছুদিন ধরে লিভ-ইন করছেন। এবার শোনা যাচ্ছে, সাতপাকে বাঁধা পড়ছেন এই প্রেমিক যুগল। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে লিভ-ইন করছেন নিধি-সিম্বু। এ সম্পর্ককে এখন পরিণয় দেওয়ার পরিকল্পনা করেছেন তারা। তবে এখনো তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। খুব শিগগির বিয়ের তারিখ ঘোষণা করতে পারেন।

নিধি আগরওয়ালের ঘনিষ্ট একজন পিংকভিলাকে বলেন—‘এ খবরকে রাবিশ বলেছেন নিধি। বিয়ের খবরটি সত্যি নয়, এটি গুঞ্জন।’ ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়ে সম্প্রতি পিংকভিলার সঙ্গে কথা বলেন নিধি। এ সময় তিনি বলেন—‘আমাকে নিয়ে যা লেখা হয়; তার কিছু সত্য কিছু মিথ্যা।’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নিধি। ২০১৭ সালে ‘মুন্না মাইকেল’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ব্যালেট, কত্থক ও বেলি ড্যান্সে পারদর্শি নিধি অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘ঈশ্বরান’ সিনেমায় সিম্বুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নিধি। গত বছর মুক্তি পায় এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION