বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

করোনা: গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ও শনাক্তের হার কমেছে। তবে বেড়েছে মৃত্যু। এ সময় মারা গেছেন ৩৬ জন। বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আগের ২৪ ঘণ্টার হিসাবে ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। তার আগের দিনও (সোমবার, ৩১ জানুয়ারি) করোনায় ৩১ জন মারা গেছেন বলে জানায় অধিদফতর ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। মঙ্গলবার ১৩ হাজার ১৫৪ জন শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ, মঙ্গলবার শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।

অধিদফতর জানায়, নতুন শনাক্ত হওয়া ১২ হাজার ১৯৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। আর মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৪৬১ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ২০৩ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৪ হাজার ৩০৮টি, আর পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৫১টি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION