মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ও মঈনুল ইসলাম নামের দুই মাদক কারীকে আটক করলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২২শত পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ১রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।
বৃহস্পতিবার সাড়ে ৭টার সময় ঝিলংজা ইউনিয়নের লারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলংজার লারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদর মাদক কারবারি আটক করি। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক ও অস্ত্র। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভয়েস/ জেইউ।