মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি (সাময়িক বরখাস্ত) প্রদীপ কুমার দাশ। ফাইল ছবি। ভয়েস প্রতিবেদক:
চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে প্রদীপ—লিয়াকত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বিশেষ প্রিজন ভ্যানে করে কঠোর পাহারায় তাদের চট্টগ্রামে পাঠানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের জেলা সুপার নেছার আলম।
রায় শুনে দেয়ালে মাথা ঠুকিয়েছিলেন প্রদীপ—লিয়াকত তিনি জানান, দুপুর দেড়টার দিকে প্রদীপ ও লিয়াকতকে বহনকারী প্রিজনভ্যান চট্টগ্রাম কারাগারে পৌঁছায়। কক্সবাজার কারাগারে স্থায়ী কনডেম সেল না থাকায় ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কারাগারের কনডেমে সেলে পাঠানো হয়। সেখানে ৩২ নম্বর কনডেম সেলে তাদের রাখা হয়েছে।
সিনহা হত্যা মামলায় প্রদীপ—লিয়াকতের ফাঁসি এরআগে শুক্রবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ব্যবস্খাপনায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড পরোয়ানা কপি কারাগারে পৌঁছায়। পরোয়ানা কপি পাওয়ায় কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে পাঠানো হয়েছে।
এদিকে প্রদীপ কুমার দাশের আইনজীবী এড. মহিউদ্দিন বলেন, সার্টিফাইট কপি হাতে পেলে তারা প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। রোববার রায়ের সার্টিফাইট কপি পাবেন বলেও আশা করেন তিনি।।
গত ৩১ জানুয়ারি চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীকে ফাঁসি ও আরো ছয়জনকে যাবজ্জীবনের আদেশ দেন।
ভয়েস/ জেইউ