মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ছোট মহেশখালী ইউপি নির্বাচন আজ, কঠোর আইন শৃঙ্খলা বাহিনী

লোকমান হাকিম :

দ্বীপ উপজেলা মহেশখালী সদরের ঠাকুর তলা থেকে শাপলাপুর সীমান্তের বছিরাখোলা পর্যন্ত পাহাড়বেষ্টিত ছোট মহেশখালী ইউনিয়ন। আজ (৭ ফেব্রুয়ারি) এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ছয়জন চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে এ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণের সরঞ্জাম।

অপরদিকে ভোটারেরা বলছেন, ইউনিয়নটি দরিদ্রপীড়িত এলাকা। বরাবরই উন্নয়নে পিছিয়ে। এ জন্য যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে ভাগ্য পরিবর্তন করতে চান তারা।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নিবার্চনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন পুরুষ ৪১ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জনসহ মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ হাজার ৫শ ৫৮ জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহনকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী মাষ্টার এনামুল করিম (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশি (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলী (চশমা), আব্দুস সামাদ (আনারস), সিরাজুল মোস্তফ (অটোরিকশা) ও রিয়ানুল ইসলাম মঈন (মোটর সাইকেল)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ কেন্দ্রে ৭ জন‍ নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট দায়িত্বে থাকবেন। এছাড়া ৩০ জন র‍্যাব, ১২ জন কোস্টগার্ড, ২০০ জন পুলিশ ও ২১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ব্যালট বাক্সে কেউ হাত দেয়ার চেষ্টা করলে সাথে সাথে গুলি করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর প্রতিটি সদস্য কঠোর অবস্থানে থাকবে।

প্রসঙ্গত, গেল বছরের ২৪ ডিসেম্বর এ ইউনিয়নের তফসিল করে নির্বাচন কমিশন। ১২ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এরপর ১৫ জানুয়ারি যাচাই বাছাই করা হয়। ২২ জানুয়ারি ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। সোমবার ৭ ফেব্রুয়ারি এ ইউনিয়ননে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION