মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
চকরিয়া মালুমঘাট এলাকায় পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪জন নিহত, ছবি: কক্সবাজার ভয়েস। ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৫জন।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে একটু আগেই এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। এসময় আহত হলেন-প্লাবন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন কক্সবাজার ভয়েসকে জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়ে সহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পুজো দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজার মুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে যান। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানা তিনি।
ভয়েস/আআ