মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালীতে যুবক হত্যার ঘটনায় মামলা

ভয়েস প্রতিবেদক, মহেশখালী :

মহেশখালীতে মো. ফেরদৌস (২৫) নামের যুবক নিহতের ঘটনায় এজাহারনামীয় ১৯ জন ও অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিহতের চাচা নুরুল হক বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। যার নং ০৭/২০২২।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (এসআই) বাপ্পী সরকার জানান, দায়েরকৃত মামলায় হত্যায় ঘটনায় মুল অভিযুক্ত মো. জাবেদকে ১ নম্বর ও ঘটনার ইন্ধনদাতা স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টুকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনায় ধানখেতে গুলিবিদ্ধ অবস্থায় মো. ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের স্বজনেরা দাবি করে বাজার থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে হত্যা করেছে মো. জাবেদের নেতৃত্বে ১০/১৫ জন দুর্বৃত্ত। তার মৃত্যুর ঘটনায় ইন্ধনদাতা হিসেবে স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টুকে অভিযুক্ত করে পরিবার। অবশ্য, পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে নিহত হন মো. ফেরদৌস। তিনি ওই এলাকার মৃত মো. নেছারের ছেলে।

ঘটনার দিন রাতে জড়িত সন্দেহে দু’জনকে আটক করে পুলিশ। তাদেরকে মামলায় আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ওইদিনের এ ঘটনায় নিখোঁজ মো. ছোয়ানের খোঁজ মেলেনি।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, নিহতের চাচা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। দু’জনকে আটক করেছি। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION