শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ২৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় নিহত হয়েছেন ২৬ জন সেনা সদস্য। দেশটির ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সংঘর্ষ বাঁধে জান্তা বাহিনীর।

পিডিএফের দাবি, কায়াহ রাজ্য এবং সাগাইং অঞ্চলে সোমবার সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। পাঁচটি জান্তা প্রতিরোধ গোষ্ঠীর সম্মিলিত চিন প্রতিরক্ষা বাহিনী মাইন ব্যবহার করে সামরিক গাড়িকে ক্ষতিগ্রস্ত করে। মাইন বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জান্তা বাহিনীর সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদরে তীব্র লড়াই শুরু হয়। এতে ৯ সেনা ও এক প্রতিরোধ যৌদ্ধা নিহত হন। সামরিক বাহিনীর গাড়ি ‘কালে’ যাওয়ার পথে দুটি ভিন্নস্থানে তিনবার মাইন ব্যবহার করে। অপরদিকে রবিবার সন্ধ্যায় কালে যাওয়ার পথে আরও কয়েকটা গাড়িতে মাইন হামলা চালানো হয়েছে। এতে ২০ সেনা নিহত হন।

সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের সংঘাতের কারণে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহতের খবর পাওয়া গেছে। দিনে দিনে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর হামলার ঘটনা বাড়াচ্ছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো।

গত বছরের ১ ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে এমন পরিস্থিতি বিরাজ করছে। সু চি’র মুক্তির দাবির পাশাপাশি জান্তা সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছে দেশটির সাধারণ মানুষ। এই সরকারের বিরুদ্ধ প্রতিবাদ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত তেরশোর বেশি মানুষ নিহত হয়েছেন।সূত্র: দ্য ইরাবতী

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION